1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের
সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক

আশরাফুল নয়ন, এবিএস রতন স্টাফ রিপোর্টারঃ ৭ জুন ২০২৬

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক মেয়াদের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই) রাত ৮টায় শহরের মুক্তির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি রায়হান আলম।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে বিজয় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনকে সভাপতি এবং বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয। এছাড়াও সহ সভাপতি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার উত্তাল মাহমুদ, যুগ্ম সম্পাদক আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাহেব আলী, অর্থ সম্পাদক নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র জেলা প্রতিনিধি মেহেদী হাসান (অন্তর), দপ্তর সম্পাদক এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি লোকমান আলী, ক্রিয়া ও উৎসব সম্পাদক, চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা,কার্যনির্বাহী সদস্য এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলম, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার,সাদেকুল ইসলাম, মাইটিভি জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন, দেশ টিভির জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন।

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি নওগাঁ জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট