1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীমঃ আমিনুর ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামাজিক অগ্রগতিতে সাংবাদিকদের অনেক ভুমিকা ছিল। নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের উন্নয়ন নিশ্চিত করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। দল যদি আমাকে উপযুক্ত মনে করে, তবে আমি এই জনপদের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করতে চাই।

বুধবার ( ৩০ জুলাই) বিকেল তিনটায় জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী কালাই প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি) এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দীর্ঘ ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবা ৭৬-৭৭ সালে গ্রাম সরকারে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক চেতনা আমার পারিবারিক ঐতিহ্য থেকেই পেয়েছি।

এসময় কালাই প্রেসক্লাব ও ক্ষেতলালের সাংবাদিকবৃন্দ এবং তিলকপুর ইউনিয়নের বিএনপি নেতা মো. মোজাফফর হোসেন, মোঃ নয়ন হোসেন, সোহাগসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আমিনুর ইসলামের প্রবাসী জীবনের অভিজ্ঞতা ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকা নিয়েও আলোচনা হয়।

আলোচনা শেষে তারেক রহমানের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট