1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট): প্রতিনি ৮ নভেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ৭ নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম এর সভাপতিত্বে পাঁচবিবি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে স্টেশন রোডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও জয়পুরহাট এক আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ রানা প্রধান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হেনা কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, পাঁচবিবি উপজেলা বিএনপির দুই সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা কৃষকদলের আহবায়ক রাহিদ হোসেন, পাঁচবিবি পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট জনি, জয়পুরহাট জেলা জাতীয়বাদী শিক্ষক ফোরামের কলেজ শাখার সভাপতি ও পাঁচবিবি ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক আওরঙ্গজেবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জয়পুরহাট এক আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন আপনাদেরকে আর বসে থাকলে চলবেনা বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে।আমি এমপি হয়ে নয় আপনাদের ভাই ও ভাস্তা হয়ে থাকতে চাই আমাকে কাউকে স্যার সম্বোধন করতে হবেনা। আমার ভাঙ্গা বাড়িতে আপনারা যেকোন সময় আসতে পারেন কোন চামচ লাগবেনা। আমার দলের যারা চাঁদাবাজ সন্ত্রাসী কাজের সাথে জড়িত হবেন তাদেরকে আমি নিজে বহিষ্কার করা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমি এমপি নির্বাচিত হলে কোন দূর্নীতি থাকবেনা আমি আমার বাবার মতোই কাজ করে যাব। তিনি বক্তব্য শেষে স্লোগানে স্লোগানে ধানের শীষের ভোট প্রার্থনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট