1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে সড়ক কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ১৪ মে ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় মানিক মোড় থেকে শালপাড়া বাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে নির্ধারিত উপকরণের পরিবর্তে ইটভাটার ডাস্ট ও মাটি ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, আরডিআইআরডব্লিউএসপি প্রকল্পের আওতায় ২০২৫ সালে বড় মানিক মোড় থেকে শালপাড়া বাজার পর্যন্ত ৪ হাজার ৩০০ মিটার সড়ক প্রশস্তকরণের কার্যাদেশ পায় নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজ। কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৭ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৩০৮ টাকা।

অভিযোগ রয়েছে, কাজ শুরুর পর থেকেই সড়কের দু’ধারে বেড নির্মাণে নিম্নমানের খোয়া ও ইটভাটার ডাস্ট ব্যবহার করা হয়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয় গত ৮ ও ১২ মার্চ পৃথক দুটি চিঠি দিয়ে প্রায় ৫৮০ মিটার অংশের নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দেয়।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে নতুন করে খোয়ার সঙ্গে অতিরিক্ত বালু ও মাটি মিশিয়ে কাজ করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় পথচারী সাইদুল ইসলাম বলেন, “জীবনে অনেক সরকারি কাজ দেখেছি, কিন্তু এত নিম্নমানের কাজ দেখিনি। শুনেছি খোয়া তুলে ফেলার নির্দেশ হয়েছে, কিন্তু বাস্তবে তা চোখে পড়েনি।”

আরেক স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, “ইটভাটার ডাস্ট দিয়ে রাস্তার কাজ করতে এই প্রথম দেখলাম।”

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক জনপ্রতিনিধি অভিযোগ করেন, কাজ চলাকালে প্রকৌশল বিভাগের তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়মের সুযোগ পাচ্ছে।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজের ম্যানেজার নুর আলম বলেন, “কাজ আমাদের নামে হলেও বাস্তবে অন্য একজন কাজটি পরিচালনা করছেন।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন দাবি করেন, নিম্নমানের খোয়া অপসারণ করা হয়েছে এবং এ সংক্রান্ত ছবিও অফিসে সংরক্ষিত আছে।

জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার বলেন, “নিম্নমানের কাজের বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট