1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরির অভিযোগে ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় অভিযান, মালিকের ১ বছর কারাদণ্ড বগুড়ায় ভূয়া ডাক্তারের চেম্বারে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের ১০ জন আহত ফেসবুকে শেষ স্ট্যাটাস, তারপর ট্রেনের নিচে ঝাঁপ—পাঁচবিবিতে যুবকের করুণ মৃত্যু মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন কারাবন্দি ছেলে, জানাজা শেষে ফের কারাগারে ক্ষেতলালে পঙ্গু বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শেরপুরে ট্রাক থামিয়ে গরু ডাকাতি: ডিবি ও থানা পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৭ গরু শিবগঞ্জে কালো পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, থানা পুলিশের জিম্মায় চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা কিনা মন্ডল হত্যা মামলায় আসামী হলেন বিএনপি নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম (৪০) কিনাকে হত্যার ঘটনায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটকে হুকুমের আসামী করে আরো দুজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তাঁর পরিবার।
নিহতের ভাই রেজুয়ান হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন- পাঁচবিবি উপজেলার পশ্চিম বীরনগর (পুটারবিল) এলাকার কামালের ছেলে আরিফুল ইসলাম (২১) ও মৃত নাছের প্রামাণিকের ছেলে হাফিজার রহমান (৬০)।

রবিবার (২৯ জুন) পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত (২৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম (কিনা) দানেজপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেলে অবস্থান করছিলেন। তখন পুর্বপরিকল্পতি ভাবে হাফিজার রহমান কিনার মোটরসাইকেল সজোরে লাথি মেরে ফেলে দেয়। এসময় আরিফুল আকড়াযুক্ত গাছের ডাল দিয়ে তার মাথার পিছনে আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পরেন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেন। পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও পরবর্তীতে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় (২৬ জুন) বৃহস্পতিবার সকালে মৃত্যু বরন করেন।

মামলার বাদি নিহতের বড়ভাই রেজুয়ান মন্ডল বলেন, প্রকাশ্য দিবালোকে যাঁরা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির চাই। সেই সঙ্গে আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

অন্যদিকে এ মামলায় পৌর বিএনপির নেতাকে আসামী করায় ক্ষোভ প্রকাশ করে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার ঘটনায় আমি যেটুকু জানতে পেরেছি সেটি হল তার ব্যাক্তি দ্বন্দ্ব। প্রথমে একটি ঘটনাকে কেন্দ্র করে কিনা আরিফুল নামের ওই ছেলেকে মারপিট করে। পরে ওই ছেলে কিনাকে মারপিট করলে সে মারা যায়।
তিনি আরো বলেন, আমার মনে হয় এঘটনায় পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটকে আমার রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্র করে এ মামলায় তাকেও আসামী করেছে। এ মামলা থেকে জিয়াউল ফেরদৌস রাইটের নাম প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের নিকট উপজেলা বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি এঘটনার সুষ্ঠ ও নিরেপক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট