1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবি থানা পুলিশের হাতে পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ গত বৃহস্পিবার (২৬ জুন) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের হুলিয়া মাথায় নিয়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন মাদক সম্রাজ্ঞী মৌলুদা বেগম (৬০)। পালিয়ে থেকেও গ্রেফতার এড়াতে পারলেন না অবশেষে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের জালে গ্রেফতার হয়েছে এই মাদক ব্যবসায়ী। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে মোছাঃ মৌলুদা বেগম। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেন থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পাবনা সদর থানায় (মামলা নম্বর-১৪, জিআর নং-৬৬৭) মামলায় আদালত মৌলুদাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলার রায়ের পর থেকে মৌলুদা গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকে।

গত বৃহস্পতিবার পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ শহিদুল ইসলাম জেলা পুলিশ সুপার স্যার ও থানার ওসি স্যারের দিকনির্দেশনায় সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, আদালতের রায়ের ওয়ারেন্টের ভিত্তিতে মৌলুদাকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানা জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট