1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বদলগাছীতে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে শুকনা খাবার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: ১৩ মে ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের স্টেডিয়ামের পারশে মেইন রোডে বৃক্ষরোপণ ও শুকনো খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ মে) বিকালে উপজেলার সদর ইউনিয়নের স্টেডিয়াম মাঠ এলাকায় যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রায় শতাধিক খেটে খাওয়া প্রান্তিক কৃষক-শ্রমিকের মাঝে খাবার কেক, কলা ও ঠান্ডা পানি বিতরণ করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম মুন্না ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আরঙ্গ জেড সরদার, বদলগাছী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেনজির আহমেদ সহ উপজেলা ও সদর ইউনিয়নের যুবদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

ভারসাম্য রক্ষার লক্ষ্যে রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম মুন্না বলেন, রাস্তার পাশে কিছু বৃক্ষরোপণ করেছি এতে করে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি হবে। এবং কৃষকদের উদ্দেশ্যে বলেন, খেটে খাওয়া কৃষকরা এই তীব্র গরমে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

আয়োজকরা জানান, তীব্র গরমে মাঠে কাজ করা কৃষকেরা নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হন। তাদের কষ্ট কিছুটা লাঘব এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানকার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট