1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ কমলেও শৈশব সুরক্ষায় উদ্বেগ কাটেনি ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু ৷৷ লাশের অপেক্ষায় স্বজনদের আহাজারি ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ আইসিজের রায় সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেক্সঃ ১১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পড়িয়েছেন। তিনি বিয়ে করছেন ব্যারিস্টার নুসরাত খানকে।

নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য এবং টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

শায়রুল কবির খান জানান, ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বিষয়টি অবহিত করেছেন। পারিবারিকভাবে হঠাৎ এ আংটি বদলের অনুষ্ঠান আয়োজন করা হয়। সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন ইসমত হোসেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট