1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

বিপ্লব ও সংহতি দিবসে ক্ষেতলালে জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৮ নভেম্বর ২০২৫

রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক দিন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পতাকা উত্তোলন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা সদরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় সংগীত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের কালাই ক্ষেতলাল আক্কেলপুর এমপি প্রার্থী, সাবেক ডিসি ও সচিব জনাব মোঃ আব্দুল বারী। তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এই দিনে শহীদ জিয়াউর রহমান দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আবির্ভূত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান প্রভাষক আব্দুল আলিম, সভাপতি ক্ষেতলাল পৌর বিএনপি; মোঃ আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ক্ষেতলাল উপজেলা বিএনপি; মোঃ নাফিউল হাদি মিঠু, সাধারণ সম্পাদক ক্ষেতলাল পৌর বিএনপি; মোঃ মেহেদী আশিক পার্থ, সাংগঠনিক সম্পাদক ক্ষেতলাল উপজেলা বিএনপি ও আহ্বায়ক ক্ষেতলাল উপজেলা স্বেচ্ছাসেবক দল; মোঃ নবিউল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য ক্ষেতলাল উপজেলা বিএনপি; মোঃ আব্দুল হালিম, সভাপতি বড়তারা ইউনিয়ন বিএনপি; মোঃ মামুনুর রশিদ, সভাপতি মাহমুদপুর ইউনিয়ন বিএনপি; মোঃ রেজ্জাকুল হায়দার, সভাপতি বরাইল ইউনিয়ন বিএনপি; মোঃ আহমদ আলী, সভাপতি আলমপুর ইউনিয়ন বিএনপি; মোঃ ওরেসুল মজিদ কদর, সভাপতি তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপি; মোঃ শহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক বড়তারা ইউনিয়ন বিএনপি; মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক বড়াইল ইউনিয়ন বিএনপি; আব্দুল মমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপি; মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদপুর ইউনিয়ন বিএনপি; মোঃ সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক ক্ষেতলাল উপজেলা যুবদল; মোঃ আব্দুর নূর তুষার, আহ্বায়ক ক্ষেতলাল পৌর স্বেচ্ছাসেবক দল; এম এ দেওয়ান হাসান, সভাপতি ক্ষেতলাল উপজেলা ছাত্রদলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত থেকে দেশ ও দলের প্রতি ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট