1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

রংপুরে এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

রংপুর প্রতিনিধিঃ ২১ এপ্রিল ২০২৬

সারাদেশের মতো রংপুর জেলাতেও মঙ্গলবার সকাল ১০টা থেকে এসএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার মোট ৫৩টি কেন্দ্রে এসএসসি, ১৫টি কেন্দ্রে দাখিল এবং ১৬টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নেওয়া হয়।

এসএসসি পরীক্ষায় মোট ২৪ হাজার ৮৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ হাজার ৬৭৬ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ২২১ জন এবং কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

দাখিল পরীক্ষায় মোট ৫ হাজার ৫৮৫ জনের মধ্যে ৫ হাজার ২৯৬ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ২৮৯ জন, এখানেও বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২ হাজার ৭৪৫ জনের মধ্যে ২ হাজার ৬৮৪ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৬১ জন এবং বহিষ্কারের কোনো ঘটনা নেই।

সার্বিকভাবে জেলার পরীক্ষা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট