1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ কমলেও শৈশব সুরক্ষায় উদ্বেগ কাটেনি ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু ৷৷ লাশের অপেক্ষায় স্বজনদের আহাজারি ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ আইসিজের রায় সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেক্সঃ ১২ অক্টোবর ২০২৫, রবিবার

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন তিনি। সঙ্গে রয়েছেন তার সফরসঙ্গীরাও। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোমে অবস্থানকালে ড. ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া তার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি বাৎসরিক আন্তর্জাতিক সম্মেলন। এ বছর এটি অনুষ্ঠিত হচ্ছে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, রোমে এফএওর সদর দফতরে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, উদ্ভাবক ও তরুণ নেতারা অংশ নিচ্ছেন। তারা বৈশ্বিক খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন এবং টেকসই সমাধানের পথ খুঁজবেন।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় অবস্থান এবং বৈশ্বিক ইস্যুতে দেশটির অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সফর শেষে ড. মুহাম্মদ ইউনূসের আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট