1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান পাঁচবিবিতে শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাঁচবিবিতে বিএনপির সমাবেশ ও মিছিল প্রযুক্তির ছোঁয়ায় পর্যটনের নতুন দিগন্ত৷৷ জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত জয়পুরহাট পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত নীরব বিদায়ে ডা. জাফর ইমাম ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

স্টাফ রিপোর্টার: ২৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদ ও পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে হাপানিয়া গ্রামবাসী ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, চাকুরিপ্রত্যাশী আব্দুল কাইয়ুম ও সানাউল ইসলাম। এ সময় চাকুরিপ্রত্যাশী, গ্রামবাসী ও সচেতন নাগরিকগণ সেখানে উপস্থিত ছিলেন।

বক্তারা সম্প্রতি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ অর্থ লেনদেন, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন শিরাজীর পদত্যাগের দাবি করেন সেই সাথে অভিযোগগুলোর তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পদ সমুহে পুনঃনিয়োগের জোর দাবি জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট