1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাপাহারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১২ অক্টোবর ২০২৫, রবিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক চৌধুরীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজার থেকে শুরু হয়ে আশড়ন্দ বাজার হয়ে সন্ধ্যায় গোয়ালা ইউনিয়নের খোট্টাপাড়া পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করে সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক চৌধুরীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয় এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহসান হাবিব, শ্রম বিষয়ক সম্পাদক সিরাজ বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তৃতায় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী বলেন, তিনবার নির্বাচিত ডা. সালেক চৌধুরীকে কখনও দুর্নীতি স্পর্শ করতে পারেনি। তাই নওগাঁ-১ আসনটি তার হাতেই নিরাপদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি তাকে মনোনয়ন দেয় তাহলে এই আসন রক্ষা করা এবং বিপুল ভোটে বিজয়ী হওয়া সম্ভবনার কথাও তিনি বলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট