1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আব্দুল মজিদের কলামঃ  ভোলাগঞ্জের সাদা পাথর আর জয়পুরহাটের পাথরঘাটা একই সুত্রে গাঁথা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

ছবিঃ পাথরঘাটা সংগৃহীত

বাংলাদেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি সিলেটের ভোলাগঞ্জ। ধলাই নদী বেয়ে পাহাড়ি ঝর্ণার স্রোতে আসা সাদা পাথর এ অঞ্চলকে দিয়েছে অনন্য পর্যটন মর্যাদা। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এখানে শুরু হয়েছে সাদা পাথর লুট। বিশাল এলাকা জুড়ে থাকা পাথরের ভান্ডার ক্রমেই শূন্য হয়ে যাচ্ছে, যা সত্যিই দুঃখজনক।ছবিঃ সংগৃহীত ভোলাগঞ্জ কোয়ারিক

ঠিক এমন করুণ পরিস্থিতি দেখা দিয়েছে জয়পুরহাটের পাথরঘাটা প্রত্নস্থলেও।পাথরঘাটা জয়পুরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন নগরী ও অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।

এটি জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা নামক স্থানে অবস্থিত। পাথরঘাটা প্রত্নস্থলটি বেশ কয়েকটি প্রত্নসম্পদের সমষ্টি। এটি উপজেলা সদর থেকে ৬.৪৪ কিলোমিটার পূর্বে তুলসীগঙ্গা নদীর তীরে অবস্থিত। তুলসীগঙ্গা নদীর উভয় তীরেই এই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া যায়। প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষত্বর্ণম স্থান প্রায় ছয় বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। একসময় এখানে ইট, মূল্যবান পাথর, শিলালিপি, বিশাল গ্রানাইট পাথরের খন্ড মুর্তি ও পোড়ামাটির ফলকসহ অসংখ্য প্রত্নসামগ্রী ছিল। কিন্তু বর্তমানে এর অধিকাংশই উধাও হয়ে গেছে।

পাথরঘাটা বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে ইতিহাস প্রেমীরা প্রাচীন সভ্যতার নিদর্শন দেখতে ভিড় করেন। পাথরঘাটাসহ দেশের এসব মূল্যবান প্রত্ন সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট