1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

মান্দায় ৫ অদম্য নারীকে সম্মাননায় ভূষিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ছবিঃ জয়পুর কণ্ঠ

মান্দায় ৫ অদম্য নারীকে সম্মাননায় ভূষিত

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ২০২৫

জেলার মান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে পাঁচজন অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে, ডাসকো ফাউন্ডেশন ও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অদম্য নারীরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকাররী প্রমীলা রানী পাহান,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রীতি রানী,সফল জননী নারী মাহমুদা খানম,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মুক্তা রানী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এসব ক্যাটাগরিতে তাদেরকে পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড নাবিল নওরোজ বৈশাখ,ওসি কেএম মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ-রাষ্ট্রের অগ্রযাত্রায় অদম্য নারীদের অবদান অনস্বীকার্য। তাদের এই স্বীকৃতি অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

৫ অদম্য নারীকে সম্মাননায় ভূষিত

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ২০২৫

জেলার মান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে পাঁচজন অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে, ডাসকো ফাউন্ডেশন ও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অদম্য নারীরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকাররী প্রমীলা রানী পাহান,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রীতি রানী,সফল জননী নারী মাহমুদা খানম,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মুক্তা রানী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এসব ক্যাটাগরিতে তাদেরকে পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড নাবিল নওরোজ বৈশাখ,ওসি কেএম মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ-রাষ্ট্রের অগ্রযাত্রায় অদম্য নারীদের অবদান অনস্বীকার্য। তাদের এই স্বীকৃতি অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট