1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে ‘ড্রিমস ওয়াটার পার্ক অ্যান্ড ইকো ট্যুরিজম’ এর শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ রুহুল আমিন পারভেজ, স্টাফ রিপোর্টার; ৯ মে ২০২৬

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “ড্রিমস ওয়াটার পার্ক অ্যান্ড ইকো ট্যুরিজম” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে হিচমী টু পুরানাপৈল বাইপাস রোড সংলগ্ন এলাকায় এই পর্যটন কেন্দ্রটির যাত্রা শুরু হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতা এবং জাকাস ফাউন্ডেশনের বাস্তবায়নে “নিরাপদ মৎস্য এবং ভ্যালু অ্যাডেড মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” উপ-প্রকল্পের আওতায় এই পার্কটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমস ওয়াটার পার্ক অ্যান্ড ইকো ট্যুরিজমের স্বত্বাধিকারী মারুফ আহমেদ, পিকেএসএফ ম্যানেজার মজনু সরকার, এ এম ফরাহাদুজ্জামান, ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান, জাকাস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওয়াবায়দুল ইসলাম এবং প্রকল্প ব্যবস্থাপক ডা. জহুর আলীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগ রূপান্তর প্রকল্পের (RMTP) আওতায় এই ইকো ট্যুরিজম কেন্দ্রটি শুধু বিনোদনের সুযোগই নয় বরং নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় পর্যটন খাতের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে এটি নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জাকাস ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট