1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

উন্নয়ন, সুশাসন ও জনসেবার প্রত্যয়ে পাঁচবিবিতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৭ মে ২০২৬ ইং

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা-তে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাপশিয়া তাসরিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও কাপশিয়া তাসরিন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা সহজীকরণ এবং প্রশাসনের সাথে জনগণের সুসম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলী, পৌর প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক আহসান হাবিব, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির ডা. সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরমেশ্বর মাহাতোসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এসময় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সম্মিলিত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। তারা প্রশাসনের সঙ্গে জনগণের সেতুবন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

নবাগত ইউএনও কাপশিয়া তাসরিন বলেন, “পাঁচবিবির সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। প্রশাসন সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট