1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

এরশাদ ও হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মহসিনঃ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর আমলে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। এ কারণেই বিএনপি ওই সময়ের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেনি।

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের পতনের পর দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে এবং জনগণের ভোটে সরকার গঠন করেছে।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) সকালে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গাক চক্ষু হাসপাতাল, বগুড়ার সিনিয়র পরিচালক ডা. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ শহিনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৬০০ জন রোগীকে সেবা প্রদান করা হয় এবং ছানি রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

একই দিন উপজেলার মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আরও একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এছাড়া কৃষি অফিসের মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে কলেজ, উচ্চ বিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

বিকেলে তিনি মহাস্থান মাজার মসজিদের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। এছাড়াও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট