1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাইয়ে আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৯ ডিসেম্বর ২০২৫

দূনীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই – বগুড়া মহাসড়কে র‌্যালি, মানববন্ধন শেষে  ও উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা। প্রশাসনিক কর্মকর্তা আছাদুজ্জামান চৌধুরী এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, মাহবুবুল রহমান শহিদ, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ নাজিম উদ্দিন, অধ্যক্ষ ফিতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, জামায়াতের আমীর মুনছুর রহমান, বিএনপি নেতা আব্দুল আলীম সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা আজমা বেগম, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কালাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু রায়হান, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল করিম, সহ উপজেলা দুনীর্তির প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি দপ্তরের অফিসারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি মহোদয় সকল ক্ষেত্রে দুনীর্তি না করার কথা জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট