1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাইয়ে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা-২৫ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৮জুন) সকাল ১১ টায় উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন সাইকেল র‍‍্যালী, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আখতারের সভাপতিত্বে মাত্রাই হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন মাত্রাই মডেল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, এসোর উপজেলা কর্মসূচী সমন্বয়কারী (সমৃদ্ধি কর্মসূচী)- আশরাফুল ইসলাম , এসোর উপজেলা সহ -সমন্বয়কারী জিল্লুর রহমান সহ সুধীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শ্রেষ্ঠ প্রবীণ- ৫ জন, শ্রেষ্ঠ যুব নারী-৫জন, শ্রেষ্ঠ যুবক -৫জন, শ্রেষ্ঠ সন্তান -৫ জন সহ সর্বমোট ২৫ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট