1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

কালাইয়ে গ্রামীণ সড়কের কোর নেটওয়াকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে গ্রামীণ সড়কের কোর নেটওয়াকিং ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কালাই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা এলজিইডি অফিসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার।

কর্মশালায় বক্তব্য দেন কালাই উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হাসান, কালাই উপজেলা জামায়াতের আমির মো. মুনছুর রহমান, শিক্ষক আব্দুল আলিম, গণমাধ্যমকর্মী আব্দুল বাতেন, ঠিকাদার আবুল খয়ের গোলাম মওলা এবং বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, গ্রামীণ সড়ক নেটওয়ার্ক দেশীয় অর্থনীতি, কৃষি উৎপাদন, বাজার ব্যবস্থাপনা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৈজ্ঞানিকভাবে কোর নেটওয়ার্ক নির্ধারণ, অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সড়ক টেকসইকরণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানের আলোচক ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন বেটস-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু। তিনি আধুনিক জিআইএস প্রযুক্তি ব্যবহার করে রাস্তার মানোন্নয়ন ও সঠিক নেটওয়ার্ক নির্ধারণের বিভিন্ন প্রক্রিয়া তুলে ধরেন।

কর্মশালায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ঠিকাদার ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মতামত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য প্রাথমিক সুপারিশ তৈরি করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট