1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক হলেন শিবগঞ্জের ডা. নাসরিন জেবিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ২০ এপ্রিল ২০২৬

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাকেন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এর নতুন সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান ডা. মোছা. নাসরিন জেবিন। এ খবরে নিজ এলাকা শিবগঞ্জে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। মন্ত্রণালয়ের পার-২ শাখার যুগ্মসচিব সানজীদা শারমিন স্বাক্ষরিত আদেশে জনস্বার্থে তা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানা যায়, ডা. নাসরিন জেবিন বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তর-এ ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার-এ রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে সংযুক্ত দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে পদায়ন করা হলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ বদলি ও পদায়নের অনুলিপি সংশ্লিষ্ট ১৮টি দপ্তরে পাঠানো হয়েছে এবং দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শিবগঞ্জবাসীর প্রত্যাশা, ডা. নাসরিন জেবিনের দক্ষ নেতৃত্বে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেবার মান ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

স্থানীয়রা বলেন, “বগুড়ার গর্ব, শিবগঞ্জের অহংকার ডা. নাসরিন জেবিনের এ অর্জন আমাদের জন্য গৌরবের।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট