1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ঘোড়াঘাটে বিএনপির উঠান বৈঠকে কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ হোসেনের অংশগ্রহণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্থানীয় ওয়ার্ডভিত্তিক সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ ৯ নভেম্বর ২০২৫

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১টায় ঘোড়াঘাট পৌর এলাকার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল মিয়া। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাইট কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আরব আলী দেওয়ান, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন, পৌর বিএনপির সহসভাপতি শিক্ষক জালাল খান বকুল, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম ও আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক সজীব কবীর ও যুগ্ম আহ্বায়ক শাহিদ পারভেজ প্রমুখ।

এ সময় ঘোড়াঘাট পৌর বিএনপির মহিলা দলের আহ্বায়ক ইসতেয়ারা বেগম, সদস্য সচিব আয়েশা সিদ্দিকা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট