1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ২০২৫

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস–২০২৫ উপলক্ষ্যে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) জয়পুরহাটের বন্ধনের লিঁয়াজু অফিসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল বন্ধন এবং সহযোগিতায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এম এস এফ)।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সীমান্তের আওয়াজ, জয়পুর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট শামসুল আলম। তিনি বলেন, মানবাধিকার সর্বজনীন—এটি রক্ষা ও বাস্তবায়ন রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো রোধে সচেতনতা বৃদ্ধি, আইনগত সহায়তা প্রদান এবং দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও আলোচনা করেন অ্যাকশন এন্ড লাইটের সাধারণ সম্পাদক ও ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের যুগ্ম সাধারণ সম্পাদক লাবন্য সরকার, পড়শীর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, মানবাধিকার কর্মী রিক্তা রানী এবং প্রতিবন্ধী সংগঠক ও নেটওয়ার্কের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মন্ডল শিমুল।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় যৌথ উদ্যোগ, সামাজিক সংহতি এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তারা মানবাধিকার শিক্ষার প্রসার, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণসহ ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

সেমিনারটি সঞ্চালনা করেন ড. সাজ্জাদুল বারী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট