1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ রুহুল আমিন পারভেজ, স্টাফ রিপোর্টারঃ ২৫ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে জেলা পর্যায়ে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ কনফারেন্স আয়োজন করা হয়।

রবিবার (২৫ এপ্রিল) সকাল থেকে জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্তে স্বচ্ছতা ও গতি বৃদ্ধি, বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি এবং জনগণের দোরগোড়ায় কার্যকর বিচারসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ আতিয়ার আক্তার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মোমেন ফকির, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক টিএম মোজাহিদ আজিজ, অতিরিক্ত পিপি শারমিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন নাহার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, প্রসিকিউটর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও বিচার বিভাগ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

সভায় জনসেবার মানোন্নয়ন, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তদন্ত কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কনফারেন্স শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সমন্বয় সভা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, বিচার ব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট