1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময়    

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাট জেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জেলা সদরে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট হৃষিকেশ সরকার ও সাধারণ সম্পাদক এডভোকেট স্বপন তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নন্দকিশোর আগরওয়াল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বাবু ও সদস্য সচিব পলাশ রায় প্রমুখ।

এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীরা প্রতিটি মন্ডপে গিয়ে খোঁজ- রাখবে এবং হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। দুর্গাপূজায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য প্রতিটি মন্ডপে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট