1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু ৷৷ লাশের অপেক্ষায় স্বজনদের আহাজারি ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ আইসিজের রায় সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

জয়পুহাটের পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জয়পুহাট জেলার পাঁচবিবিতে স্কুল থেকে ফিরে গোসল করতে নেমে আপন সহদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা লোহারপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু মাঝিনা গ্রামের এনামুল হকের ছেলে হোসেন আলী (১২ ) ও রহমত আলী (৯) এবং মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

গ্রামপুলিশ আকবর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুল শেষে তারা দুই ভাই লোহারপুকুরে গোসল করতে নামে। গোসল করার কোনো এক সময় দুই ভাই পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন দুই ভাইকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজথুজি করে। সন্ধ্যার কিছু আগে তাদের দুই ভাইকে পুকুরের পানিতে ভাসতে দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট