1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

জুলাইয়ের লড়াই দেশের পরিবর্তনের পথ তৈরি করেছেঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন, স্টাফ রিপোর্টারঃ ৮ মে ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করলো, আমরা একে জুলাই যুদ্ধ বলি। এই সংগ্রামের মধ্য দিয়েই দেশে পরিবর্তনের পথ তৈরি হয়েছে।”

শুক্রবার (৮ মে) দুপুরে পতিসর রবীন্দ্র কাচারি বাড়ি-তে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষ নতুন সরকারের প্রতি আশা ও প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তিনি অভিযোগ করে বলেন, “যারা ফ্যাসিস্ট ছিল তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অর্থনীতি ও ব্যাংক খাত লুটপাট হয়েছে, প্রশাসনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থার বিরুদ্ধে লড়াই করেই মানুষ পরিবর্তন এনেছে।”

তিনি আরও বলেন, কিছু মহল ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবন ও সাহিত্যচর্চার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, পতিসরে এসে কবিগুরু কৃষকদের দুঃখ-দুর্দশা উপলব্ধি করেছিলেন এবং কৃষির আধুনিকায়নে নানা উদ্যোগ নিয়েছিলেন। সাহিত্য ও মানবকল্যাণকে তিনি একসঙ্গে ধারণ করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সাহিত্য মানুষকে মানবিক করে তোলে। “যে মানুষ কবিতা পড়ে, গান শোনে কিংবা সাহিত্যচর্চা করে, সে অবশ্যই ভালো মানুষ হয়,” বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা ও গণতন্ত্র দুটিই সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করেছে। “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতিসত্তার মূল ভিত্তি। আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, আবার আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই গণতন্ত্র ফিরে পেয়েছি,”— উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নওগাঁ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ, সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট