1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

তৃণমূলে সচেতনতা বাড়াতে জয়পুরহাটে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ রুহুল আমিন পারভেজ, স্টাফ রিপোর্টারঃ ৭ মে ২০২৬

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীর অধিকার প্রতিষ্ঠায় জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে জয়পুরহাটে ব্যতিক্রমধর্মী এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে জেলার তেঘর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু বলেন, একটি উন্নত, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গঠনে নারীর অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের আরও এগিয়ে নিতে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পরিবার ও সমাজে নারীর প্রতি সম্মানবোধ বৃদ্ধি এবং নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি। নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক সৈয়দ আহমদুল্লাহ শাকিল, ওয়ারিয়র্স অব জুলাইয়ের জেলা আহ্বায়ক রাকিবুল হাসান রকি, এনসিপি জেলা কমিটির সদস্য মুকুল হোসেন ও শাহনাজ পারভীনসহ জুলাই অভ্যুত্থানে শহীদ মেহেদির পরিবারের সদস্যরা এবং স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট