1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধিঃ ১৮ নভেম্বর ২০২৫

নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের অধীন ফতেপুর বাজারে পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় ফতেপুর বাজারে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট কনসোর্টিয়ামের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানইজেশন(ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ফতেপুর বাজারে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আড়ানগর ইউয়িন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওয়ারেফ বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আব্দুল মতিন ও বাজার কমিটির সভাপতি মোঃ মোসাদ্দেকুর রহমান জিতু। আলোচনায় বক্তাগণ বলেন, ‘ ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সচেতনতামুলক আয়োজনের জন্য ইএসডিওকে ধন্যবাদ জানাই এবং এর ধারাবাহিকতা স্থানীয় জনগনকেই ধরে রাখতে হবে। উক্ত অনুষ্ঠানে ফতেপুর বাজারের যে দোকানদার দোকানের সামনে ঝুড়ি রেখেছে এবং যে সকল দোকানদার পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে তাদের মধ্য থেকে ৪ জনকে পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির মনিটরিং কো-অর্ডিনেটর মোঃ মুক্তারুল ইসলাম ও ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলইজেশন অফিসার শংকর সরকার।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট