1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নওগাঁয় কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি, সাজ্জাত হোসেনকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নওগাঁ প্রতিনিধিঃ ৪ মে ২০২৬

নওগাঁ জেলা পুলিশে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি পেয়েছেন মোঃ সাজ্জাত হোসেন। এ উপলক্ষে গতকাল রোববার (৩ মে) নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত সদস্যের কাঁধে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পরে তিনি সাজ্জাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, “পদোন্নতি যেমন সম্মানের, তেমনি এর সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতা বাড়ে। পেশাগত সততা, শৃঙ্খলা ও জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে নিষ্ঠার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে।”

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট