1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নওগাঁর বদলগাছীতে ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: ৪ মে ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডার পুর বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৪মে সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোর নেতৃত্বে ভান্ডার পুর মেন রাস্তা থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ অংশে এই কার্যক্রমটি সম্পন্ন হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা মোস্তফা গোলাম মাহমুদ, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক, কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম, বদলগাছী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু মূসা, বদলগাছী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য নাহিদ হাসান, কোলা ভান্ডার পুর বনিক সমিতির সভাপতি মোঃ সাগর হোসেন সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের পরামর্শে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন।এই কর্মসূচির মূল লক্ষ্য বাজার এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই কর্মসূচি পালন করা হয়। এরং এই কর্মসূচির পর্যায়ক্রমে উপজেলার সকল হাট বাজার এলাকায় অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট