1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে আইন শৃংখলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১২ অক্টোবর ২০২৫, রবিবার

জয়পুরহাটের পাঁচবিবিতে আইন শৃংখোলা সংক্রান্তে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি চেয়ারম্যান ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় অফিসার ইনচার্জ পাঁচবিবি থানার আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক।

ছবিঃ জয়পুর কণ্ঠ

সভায় অপরাধ প্রবণতা ও আইন শৃংখোলার অবনতির বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মুক্তার, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু,এছাড়াও সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গন, বালিঘাটা ইউপি’র বিচারকি ক্ষমতাপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মামুন সরকার, এসআই নুরুন্নবী, আলমগীর হোসেন, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেন, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, মডেল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ আরো অনেকে।

এ সময় পাঁচবিবিতে যে কারণে আইনশৃঙ্খলার অবনতি, যেমন মাদক ব্যবসা মাদকে আসক্ত, জুয়ার আসর, মোবাইল ক্যাসিনোর উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়, এদের গ্রেফতারের বিষয় নিয়েও আলোচনা করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট