1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

‎পাঁচবিবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিতর্ক প্রতিযোগিতা ও র‍্যালী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ২০২৫

‎মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয় এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ ডিসেম্বর বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে।
‎এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলার বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিতর্ক প্রতিযোগিতা, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টনার বেসরকারি উন্নয়ন সংস্থা “বন্ধন’এর আয়োজনে এমপাওয়ারহার প্রকল্পের অধীনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‎এবারের বিষয় ছিল, মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে বিজয় ছিনিয়ে নেয় শ্রী শ্রাবণ চন্দ্রের দল।

‎এই আয়োজনে প্রকল্পের আওতাধীন জেন্ডার ইকুয়টি ফোরামের ৮টি ইউনিয়ন ও উপজেলা ফোরামের সদস্যদের সাথে শিক্ষার্থীরা যুক্ত হন। দিনব্যাপী এই আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক।

‎প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলীর সঞ্চালনায় এতে মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন, প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ডক্টর সাজ্জাদুল বারী।
‎শেষে শিক্ষক, শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজনের অংশগ্রহণনে এক র‍্যালী স্কুল চত্বর প্রদক্ষিণ করে।

‎উল্লেখ্য,সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, জিএফএ প্রকল্পটি কনসালটিং গ্রুপ কর্তৃক পরিচালিত হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট