1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পাঁচবিবি থানার রশিদপুর আঁখিরাপুকুর গ্রামে মোঃ রায়হান (৫৬) নামের এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে তার বাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত “একেএল ওয়ান” ১০০ এমএল-এর মোট ৮ হাজার ৬৩টি বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ ১৫ হাজার ৭৫০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট