1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৯ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান রবিবার বিকেলে পোরশা উপজেলার শিশা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি স্থানীয় জনগণের হাতে হাতে ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট তুলে দেন এবং পরে শিশা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় অংশ নেন। পথসভায় জননেতা মোস্তাফিজুর রহমান ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও জনমত গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জুম্মা রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিজুল ইসলাম, উপজেলা জিয়া সাইবার ফোর্স সভাপতি মোঃ নাফিজুর রহমান, পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন শাহ, যুগ্ম আহ্বায়ক বিপ্লব চৌধুরী, সদস্য রবিউল ইসলাম, মুর্শিদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রিপন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছানাউল ইসলাম, মুর্শিদপুর যুবদলের সভাপতি নুরনবী, শিশা বাজার সমিতির সভাপতি মাসুদ রানা, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় মোস্তাফিজুর রহমান বলেন, “৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজ করছি। আমি এমপি নির্বাচিত হলে আমার পাশে সকল শ্রেণী-পেশার মানুষ চেয়ারে বসতে পারবে। আমি এমপি নয়, আপনাদের ভাই ও সেবক হিসেবে কাজ করতে চাই। এলাকার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট