1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

প্রতিপক্ষের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ দিলেন এমপি মোস্তাফিজুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ভোটে প্রতিদ্বন্দ্বিতা ৷৷ উন্নয়নে সহমত

স্টাফ রিপোর্টার, বাবুল আখতারঃ ১১ মে ২০২৬

রাজনীতির মাঠে ছিলেন প্রতিদ্বন্দ্বী। তবে উন্নয়ন আর শিক্ষার প্রশ্নে দেখা গেল ভিন্ন এক চিত্র। নওগাঁর সাপাহারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম। নির্বাচনে জয়-পরাজয়ের লড়াই থাকলেও বাস্তবে শিক্ষা উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক বিভেদকে প্রাধান্য দেননি সংসদ সদস্য।

গতকাল রবিবার (১০ মে) সকালে সাপাহার উপজেলার আল হেলাল ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, মেরামত ও সংস্কার কাজের জন্য ৩ লাখ টাকার বরাদ্দ ঘোষণা করেন তিনি।

এসময় এমপি মোস্তাফিজুর রহমান বলেন, “রাজনীতি যার যার, কিন্তু শিক্ষা সবার। একটি শিক্ষাপ্রতিষ্ঠান ভালো থাকলে উপকৃত হবে পুরো এলাকার শিক্ষার্থীরা। তাই উন্নয়নের ক্ষেত্রে দলীয় পরিচয় বড় বিষয় নয়।”

সংসদ সদস্যের এমন ঘোষণায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এটিকে রাজনৈতিক সৌজন্য ও সহনশীলতার উদাহরণ হিসেবে দেখছেন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে কিছু অবকাঠামোগত সংস্কারের প্রয়োজন ছিল। এমপির এ সহযোগিতা বাস্তবায়িত হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)সহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিষ্ঠানে উন্নয়ন সহায়তা দেওয়ার ঘটনা বিরল। আর সে কারণেই ঘটনাটি এলাকায় আলোচনা ও প্রশংসার জন্ম দিয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট