1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বগুড়ায় অপহরণ চক্রের সদস্য খলিল গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য খলিলুর রহমান ওরফে খলিল (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

ঘটনার বিবরণে প্রকাশ ১৫ জুন বিকেলে, যখন অবসরপ্রাপ্ত কলেজ প্রভাষক গোলাম রব্বানীকে ‘রিয়া’ নামের এক ছাত্রী পরিচয়ধারী মেয়ে সরকারি আজিজুল হক কলেজ গেটে ডেকে নেয়। পরে তাকে কৌশলে মোছাঃ কনিকা (২২), স্বামী মোঃ শাহাদাতের বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া মুক্তিপণের নামে তার পরিবারের কাছ থেকে আরও ৩৮ হাজার টাকা বিকাশে আদায় করা হয় এবং তার ব্যবহৃত স্মার্টফোনটি ছিনিয়ে নেয় চক্রটি।

পরবর্তীতে ভিকটিম বাড়িতে ফিরে বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তে র‌্যাব-১২, সিপিএসসি একাধিক আসামিকে শনাক্ত করে এবং গত রবিবার দুইজনকে গ্রেফতার করে। পলাতক আসামিদের ধরতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, জহুরুল নগর ঠেলাপট্টি এলাকার নিজ বাড়িতে অবস্থান করছে মামলার অন্যতম আসামি খলিলুর রহমান খলিল। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল জানান, তিনি একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে অপহরণ ও মুক্তিপণের মাধ্যমে অপরাধ করে আসছে। এ চক্র প্রভাবশালী ও সম্ভ্রান্ত ব্যক্তিদের টার্গেট করে।

গ্রেফতারকৃত খলিলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট