1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বদলগাছীতে সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেস্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নওগাঁ প্রতিনিধি: ১২ অক্টোবর ২০২৫, রবিবার

নওগাঁ বদলগাছীতে সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেস্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান আনিকের সভাপিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, এছাড়াও বক্তব্য রাখেন ভূমিহীন বৃদ্ধা লাইলি বেওয়া, প্রতিবেশী নাজিম উদ্দীনসহ অন্যান্যরা।

মানবন্ধনে বক্তারা বলেন, বিগত ৩০ বছর যাবত সরকারি এই জায়গায় বসবাস করে আসছেন ভূমিহীন বৃদ্ধা লাইলী বেওয়া।

জায়গাটি সেসময় অনেক নিচু ছিল মাটি ভরাট করে বসবাসের উপযোগী করা হয়। কিছুদিন পূর্বে ঝড় বৃষ্টির কারণে ঘর ভেঙ্গে পরলে গ্রামবাসীর সহযোগিতা নিয়ে সেই পূর্বের জায়গায় ঘর করতে গেলে পাশের জমির মালিক বাধা সৃষ্টি করে। অসহায় বৃদ্ধা অধাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। পরিষদের চেয়ারম্যান মোটা অংকের টাকার বিনিময়ে জমি মাপ করে উভয়পাশের জমির মালিককে ভাগ করে দেয়। এরপর তারা ভূমিহীন লাইলীকে উচ্ছেদ করে জমিটি দখলের চেষ্টা করেন। বৃদ্ধা লাইলী বেওয়া বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়।

এসময় বক্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা সহ ভূমিহীন বৃদ্ধাকে সরকারি জমিটি ফিরিয়ে দেওয়ার দাবী জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট