1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বদলগাছীতে হাট-বাজার পরিষ্কার করলেন উপজেলা বিএনপি ও ছাত্রদল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

ছবিঃ রকি হোসেন

রকি হোসেন, নওগাঁ : বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৬

নওগাঁর বদলগাছীতে কোলা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কোলা হাটে এই কর্মসূচি পালন করা হয়। বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোর নেতৃত্বে কোলা বিজলী কলেজ গেট থেকে কোলা বাজারের গুরুত্বপূর্ণ অংশ এই কার্যক্রমটি সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, এস এম সাইদুল ইসলাম পিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু মূসা, কোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, মো. হাসু ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য নাহিদ হাসান, কোলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক লিটন সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের

বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের পরামর্শে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের এই উদ্যোগে।

এই কর্মসূচির মূল লক্ষ্য বাজার এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা তৈরি। এই কর্মসূচির পর্যায়ক্রমে উপজেলার সকল হাট বাজার এলাকায় অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট