1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের আয়োজনে জয়পুরহাটে নবাগত আইনজীবীদের সংবর্ধনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

আল মুরাদ, নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবাগত আইনজীবীদের সংবর্ধনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আইন পেশায় নবীন সদস্যদের স্বাগত জানানো, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে আলোচনা করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ এস এম শাহারিয়ার কবির। তিনি নবাগত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, সততা, দক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করতে হবে। আইনজীবী সমাজকে গণমানুষের আস্থা অর্জনে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাড. মো. আব্দুল মোমেন ফকির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নবাগত আইনজীবীদের দক্ষ, মানবিক ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে সিনিয়র আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন। তিনি পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সিম্পোজিয়ামে আইন পেশার বর্তমান চ্যালেঞ্জ, আদালত পরিচালনায় শৃঙ্খলা, মক্কেল সেবা, পেশাগত আচরণবিধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জেলার সিনিয়র ও জুনিয়র আইনজীবী, নবাগত সদস্যসহ আইন অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট