1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাঁচবিবিতে অসুস্থ কোরবানের পাশে চার বন্ধুর আর্থিক সহায়তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি | ২৫ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসুস্থ কোরবান আলীর পাশে দাঁড়িয়েছেন চার বন্ধু। মানবিক এই উদ্যোগে তারা আর্থিক সহায়তা প্রদান করে কোরবানের চিকিৎসায় সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পাঁচবিবি স্টেশনের পূর্ব পাশে বরগাহাটি এলাকায় চা-দোকান করে জীবিকা নির্বাহ করতেন কোরবান আলী। হঠাৎ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী। অসুস্থতার কারণে বন্ধ হয়ে গেছে তার আয়ের একমাত্র উৎস। ফলে দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারটি এখন চরম দুর্দশায় দিন কাটাচ্ছে।
একদিকে খাদ্যসংকট, অন্যদিকে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। মা-হারা কোরবানের সেবাযত্ন করছেন তার বৃদ্ধ পিতা আবুল কালাম। ভূমিহীন হওয়ায় মাথা গোঁজার ঠাঁই না থাকায় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অসুস্থ ছেলেকে নিয়ে পৌর প্রেসক্লাবের বারান্দায় আশ্রয় নিয়েছেন তিনি।

গত ২০ এপ্রিল বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কোরবানের অসহায়ত্বের সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পাঁচবিবি এলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯১ ব্যাচের চার বন্ধু—মনিরুল ইসলাম চৌধুরী সুজন, মাহফুজ আলম, মোস্তাফিজুর রহমান সরকার পল্লব ও মোস্তাফিজুর রহমান সরকার ফিরোজ বিষয়টি জানতে পারেন।
মানবিক উদ্যোগে গঠিত তাদের সংগঠনের পক্ষ থেকে গত বুধবার বিকেলে কোরবানের পিতা আবুল কালামের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রেসক্লাবের সভাপতি ও সড়াইল কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবিব এবং প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মোস্তাকিন হোসেন।
কোরবানের পিতা আবুল কালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন কোরবানকে ঢাকার উন্নত হাসপাতালে নেওয়া গেলে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব। তবে এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন। এত অর্থ সংগ্রহ করা তার পক্ষে অসম্ভব।

তিনি বলেন, “পত্রিকায় সংবাদ প্রকাশের পর মানুষ সহায়তার হাত বাড়িয়েছেন। সবাই এগিয়ে এলে আমার ছেলের চিকিৎসা করাতে পারবো।”

এসএসসি ১৯৯১ ব্যাচের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান সরকার পল্লব বলেন, “আমাদের সামর্থ অনুযায়ী সহায়তা করেছি। তবে কোরবানের চিকিৎসার জন্য আরও বড় সহায়তা প্রয়োজন। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষ এগিয়ে এলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”

পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব বলেন, কোরবানের অসুস্থতার শুরু থেকেই তারা পাশে আছেন এবং তার চিকিৎসার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সহায়তার জন্য যোগাযোগ (বিকাশ/নগদ): ০১৯৪৩৯৪২৩৩৯

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট