1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মহাস্থানগড়ে ডিবির শ্বাসরুদ্ধকর অভিযান : ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার ৷৷ পাচারচক্রের দুই সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১৩ মে ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে কষ্টি পাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণুমূর্তি। এ ঘটনায় আন্তঃদেশীয় পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১২ মে) গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা সেখানে শ্বাসরুদ্ধকর অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— গড়মহাস্থান দক্ষিণপাড়ার মোঃ রফিকুল ইসলাম (৫৪) এবং বগুড়া সদরের নিশিন্দারা পশ্চিমপাড়ার মোঃ নাহিদুর রহমান (৩২)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৩০ কেজি ৭০০ গ্রাম।

ধারণা করা হচ্ছে, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন এই মূর্তিটি অবৈধভাবে ভারতে পাচারের প্রস্তুতি চলছিল। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট