1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মান্দায় মাটি কাটতে গিয়ে মিলল কষ্টিপাথরের মূর্তি, পুলিশের জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ২০ এপ্রিল ২০২৬

নওগাঁর মান্দা উপজেলার ভারসো ইউনিয়নের মহানগর মধ্যপাড়া এলাকায় মাটি ফেলার সময় একটি কষ্টিপাথরের ছোট মূর্তি উদ্ধার হয়েছে। রবিবার (২০ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মহানগর মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের জমিতে মাটি ফেলার কাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে থাকা একটি ছোট আকৃতির মূর্তি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে মান্দা থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি জব্দ তালিকা মূলে জব্দ করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটির ওজন আনুমানিক ৪ কেজি ৫০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে বিবেচিত হওয়ায় আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিকটবর্তী কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মূর্তিটি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট