1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

রাজশাহী সরকারি সিটি কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছাত্রদলের বসার ও পানির ব্যবস্থা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২৫ এপ্রিল ২০২৬

রাজশাহী সরকারি সিটি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল।

কলেজ ক্যাম্পাসে ভর্তির জন্য আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি লাঘবে বসার স্থান এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ এমদাদুল হক লিমন।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রচণ্ড গরম ও ভিড়ের মধ্যে এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন অনেক অভিভাবক ও শিক্ষার্থী।

অভিভাবকদের অনেকে বলেন, ভর্তি মৌসুমে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সেবামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে আগতদের দুর্ভোগ অনেকটাই কমে যায়।
ছাত্রদলের সদস্য সচিব মোঃ এমদাদুল হক লিমন বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব যেকোনো কার্যক্রমে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল পাশে থাকবে।

কলেজজুড়ে এ উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট