1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

শিবগঞ্জপ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ঘর ও ভাতার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ২৭ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জে সরকারি ঘর ও বিভিন্ন ভাতা কার্ড দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মনোয়ারা বেগম নামে এক সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। মোনোয়ারা বেগম উপজেলার মোকামতলা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক  সংরক্ষিত সদস্য। এ ঘটনায় মনোয়ারার বিচার দাবি করে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গনেশপুর এলাকার মোকামতলা-জয়পুরহাট সড়কে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি ঘরের নামে গরীবের সাথে প্রতারণা করেছেন মনোয়ারা বেগম। সরকারি সহায়তার আশ্বাস দিয়ে বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও তারা কোনো সুবিধা পাননি।

ভুক্তভোগী রিভা বেগম বলেন, আমরা গরীব মানুষ। সরকারি ঘর দেওয়ার কথা বলে মনোয়ারা ১ লাখ টাকার নিয়েছে। কিন্তু চার বছর পার হয়ে গেলেও সরকারি ঘরও দেয়নি, টাকাও ফেরত দেয়নি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

আরেক ভুক্তভোগী আবেদা বেগম বলেন, আমার বাড়ি গরীবপুর বেড়াবালা। সবার থেকে ১ লাখ করে নিয়েছে, কিন্তু আমার বাড়ি একটু দূরে হওয়ার কারণে আমার থেকে ১ লাখ ৫ হাজার টাকা নিয়েছে। আমি গরু-ছাগল বিক্রি করে এই টাকা দিয়েছি। আমি আমার কষ্টের টাকা ফেরত চাই।

ভুক্তভোগীদের অভিযোগ, বহুদিন ধরে এ ধরনের অনিয়মের অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট