1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

শিবগঞ্জে কিচক ইউপিতে ২০০ পরিবারের মাঝে ভিডাব্লিউবি’র চাল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

​মিজানুর রহমান,শিবগঞ্জ (বগুড়া): ২৭ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন পরিষদে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় ভিডাব্লিউবি কার্ডধারী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
​রবিবার (২৬শে এপ্রিল ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। ইউনিয়নের মোট ২০০ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিনামূল্যে তুলে দেওয়া হয়।

​চাল বিতরণকালে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল ও ইউপি সচিব রাশেদ বিতরণ কার্যক্রম তদারকি করতে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, ফারুক হোসাইন, জামিলা বেগম, শাহিনুর আক্তার, সিরাজুল ইসলাম,গ্রাম পুলিশসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, বর্তমান সরকার প্রান্তিক ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা স্বচ্ছতার সাথে ২০০টি পরিবারের হাতে চাল তুলে দিয়েছি। প্রকৃত কার্ডধারীরা যেন সঠিক সময়ে তাদের পাওনা পান, সে ব্যাপারে আমাদের ইউনিয়ন পরিষদ সর্বদা সজাগ রয়েছে।

​চাল নিতে আসা সুবিধাভোগীরা সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সম্পূর্ণ বিতরণ প্রক্রিয়াটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট