1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

শিবগঞ্জে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের মতবিনিময় সভা, সমস্যা সমাধানের আশ্বাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান,শিবগঞ্জ (বগুড়া): বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পুন্ড্রনগর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ল্যান্স কর্পোরাল আনোয়ার হোসেন (অব.)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, বগুড়ার সচিব লে. কমান্ডার (অব.) মোহাম্মদ আলী, বিএন। তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপস্থিত সদস্যদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনে তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ (অব.), জেলা সশস্ত্র বাহিনী বোর্ড বগুড়া, সার্জেন্ট একেএম আজাদ মিয়া (অব.)—সভাপতি, বগুড়া জেলা বেসওয়া এবং সার্জেন্ট দেলোয়ার হোসেন দুলাল (অব.) সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বেসওয়া।

এছাড়াও সভায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরিদুল ইসলাম (অব.),বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার দৌলত আলী (অব.), সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোকলেছুর রহমান (অব.), ওয়ারেন্ট অফিসার লুৎফর রহমান (অব.),ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম (অব.), সার্জেন্ট জুয়েলের রহমান (অব.), শহিদুল ইসলাম (অব.), মোতালেব (অব.), দেলোয়ার হোসেন (অব.), তরিকুল ইসলাম (অব.), বেলাল হোসেন (অব.), সাহেরুল ইসলাম (অব.), সাজু মিয়া (অব.), আব্দুল রহিম (অব.), কর্পোরাল হযরত আলী (অব.), ল্যা:কর্পো: আব্দুল করিম (অব.) সহ উপজেলার সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট