1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০০০ হাঁস নিধন- দিশেহারা খামারিরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান,শিবগঞ্জ (বগুড়া): ২৬ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের পদ্মপুকুরে পূর্ব সত্য তার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১০০০ টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শরিফুলের বিরুদ্ধে। এতে প্রায় তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী খামারিরা এই ঘটনার ভুক্তভোগী জামিলা বেগম শিবগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল (২০২৬) তারিখে জামিলা বেগমের ৫০০ টি এবং গ্রামের অন্যান্য খামারীদের ৫০০টি হাঁস সরকারি খাস পুকুরে নামে। কিছুক্ষণ পরেই হাঁসগুলো পুকুরের পানিতে মারা গিয়ে ভেসে উঠতে থাকে মুহূর্তের মধ্যে এক হাজারটি হাঁসের নিথর হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ২৩ এপ্রিল জামিলা বেগম জানতে পারেন যে স্থানীয় অভিযুক্ত শরিফুল ইসলাম এবং শাকিল জোরপূর্বক ও পরিকল্পিতভাবে উক্ত পুকুরের পানিতে বিষ প্রয়োগ করেছেন। ভুক্তভোগী খামারী জামিলা বেগম জানান,বর্তমান বাজারদর অনুযায়ী মারা যাওয়া ১০০০ টি হাঁসের আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা তিনি কান্না জড়িত কন্ঠে বলেন এই হাতগুলো ছিল আমাদের সংসারের একমাত্র সম্বল। বিষ দিয়ে আমাদের স্বপ্নগুলো মেরে ফেলা হয়েছে।
​
অভিযোগে উল্লেখ করা হয়েছে বিষ প্রয়োগের বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসা করলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং ভুক্তভোগীদের ওপর চড়াও হয় ভবিষ্যতে আরো ক্ষতি করার এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ অভিযোগ করা হয়েছে বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলোর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জামিলা বেগম বলেন, শরিফুল বিএনপির দোহাই দিয়ে আমাদেরকে ভয়-ভীতি দেখায় এটা সরকারি খাসপুকুর এখানে বিগত সময় আমরা মাছ ছেড়ে দিয়েছিলাম কিন্তু জোর করে বিএনপির দোহাই দিয়ে পুকুর দখল করে মাছ চাষ করছে আমরা প্রতিবাদ করলে আমাদের উপর ক্ষিপ্ত হয় বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখায়, শরিফুল বলে আমি বিএনপি করি আমি জোর করে খাব কে কি করতে পারে দেখবো। মৃত হাতগুলো ময়নাতদন্ত (পোস্টমর্টেম) করার জন্য শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছিল যার কারণে থানার অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী।
​
​এ বিষয়ে কিচক ইউনিয়ন বিএনপি সিনিয়র সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ বলেন, ইউনিয়ন ও উপজেলা বিএনপির কোন অঙ্গ সংগঠনের সাথে শরিফুল ইসলামের কোন সম্পর্ক নেই এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে তার অবস্থান ছিল।

এ বিষয়ে বিবাদী শরিফুল ইসলাম বলেন, ১০-১৫ দিন আগে সবাইকে বলে পুকুরে বিষ প্রয়োগ করি। আমার উপর যে অভিযোগ উঠেছে তা মিথ্যা।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট