1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

শিবগঞ্জে শিক্ষার্থী সমাবেশে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতার আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৭শে এপ্রিল) দুপুরে বেতগাড়ী মীর শাহ আলম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার সভাপতি ও সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

প্রগতি কল্যাণ সংস্থার সদস্য মাহফুজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আলাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সংস্থার সদস্য সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বাল্যবিবাহ, যৌন হয়রানি, আত্মহত্যা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বর্তমানে একটি গুরুতর সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব সমস্যা প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিশুদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সঠিক শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট